ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগ

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তুমুল বিক্ষোভে ফেটে পড়েছে ইসরায়েলের জনগণ। বিক্ষোভকারীরা নেতানিয়াহু সরকারের পদত্যাগ দাবি করেছেন।


হামাসের জন্য চুক্তি করতে এবং জিম্মি ফেরত আনার বিষয়ে নেতানিয়াহুর ব্যর্থতার জন্যই এই বিক্ষোভের সূচনা হয়েছে দেশটিতে।


তেলাআবিবে বিক্ষোভকারীরা নেতানিয়াহু সরকারের পদত্যাগ দাবি করেন। এ সময় বিক্ষোভকারীরা নতুন করে নির্বাচনের আহ্বানও জানান।


হামাসের হাতে জিম্মি থাকা ইজরাইলিদের অবিলম্বে ছাড়িয়ে আনতে একটি চুক্তি সই করার আহ্বান জানান বিক্ষোভকারীরা। 

তারা আরো বলেন গাঁজাতে থাকা জিম্মিদের মুক্ত করতে ব্যর্থ হয়েছেন নেতানিয়ানহু। এজন্য তাকে পদত্যাগ করতে হবে।


প্রধানমন্ত্রীর পদ তাকে ছাড়তে হবে। এ সময় তেলআবিবে রাজপথ থেকে বিক্ষোভকারীদের সরাতে জলকামান ব্যবহার করে ইজরাইলি পুলিশ। 


বিক্ষোপকারীদের জোরপূর্বক সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। তেলআবিব ছাড়াও ইসরাইলের আরো কয়েকটি শহর থেকেও বিক্ষোভের খবর পাওয়া গিয়েছে।